স্টুডেন্টস ক্রেডিট কার্ড-এর বিষয়ে একনজর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল। এরপর স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে যাতে কোনও দুর্নীতির অভিযোগ সামনে না আসে, সে ব্যাপারে শিক্ষা দফতরকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গোটা প্রকল্প পরিচালনায় দায়বদ্ধ থাকতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে।
পড়ুয়ার ঋণ কার্ড-এর বিষয়ে একনজর দেখে নেওয়া যাক। এই প্রকল্পের বিষয়ে জানানো হয়েছে- ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। দশম শ্রেণি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সুবিধা। ৪০ বছর বয়স পর্যন্ত সুবিধা। ভারতের নাগরিক ও পশ্চিমবঙ্গে প্রায় ১০ বছর বসবাস করলেই আবেদন করা যাবে। এছাড়া ঋণের মেয়াদ ১৫ বছর। তার মধ্যে শোধ করা যাবে। এক্ষেত্রে সুদ মাত্র ৪ শতাংশ। রাজ্য সরকারই ঋণের গ্যারান্টর। অনলাইনে আবেদন করা যাবে (www.wb.gov.in/banglaruchchashiksha.wb.gov.in/wbscc.wb.gov.in)। টোল-ফ্রি নম্বর (১৮০০১০২৮০১৪) ও জানানো হয়েছে।

