আদার বিবিধ গুণগুলির কথা জেনে নিন

ginger and health

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আদার অনেক কার্যকারিতা রয়েছে। রান্নার অন্যতম উপাদান এটি। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, ওজন কমানোর জন্য আদা খুবই গুরুত্বপূর্ণ। শরীরের জন্য আদা খুবই উপকারী। আদাবিহীন রান্নাও চলে না ৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞরা এক্ষেত্রে জানিয়েছেন,পরিপাক ক্রিয়ার ক্ষেত্রে ও হজমশক্তি বাড়াতে সহায়তা করে থাকে আদা ৷ এমনকী আদা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে ৷ আয়ুর্বেদ চিকিৎসক ও গবেষকরা আরও বলছেন,শরীরের ও পেটের বাড়তি মেদ কমাতে সহায়তা করে থাকে আদা। আবার আদার অ্যান্টিঅক্সিড্যান্ট স্ট্রেসের পরিমাণ কমিয়ে থাকে।

আয়ুর্বেদ চিকিৎসকদের আরও মত, ওজন কমানোর জন্য লেবুর সঙ্গে আদা খাওয়া খুব উপকারী। এক্ষেত্রে এক গ্লাস জলে আদা দিয়ে ফুটিয়ে নিতে হবে ৷ তা লেবুর রস মিশিয়ে খেতে হবে। লেমন জিঞ্জার চা-ও খাওয়া যেতে পারে ৷ ওজন কমানোর জন্য লেবু-আদা মিশ্রিত জল উপকারে আসে। লেবু আদার মিশ্রণে মেশানো যেতে পারে অ্যাপল সিডার ভিনিগার-ও ৷ এক্ষেত্রে ওজন হ্রাস হবে আরও দ্রুত হারে। বাড়তি মেদের সমস্যা থাকলে আদার কথা ভাবতেই পারেন।

আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *