নোবেলজয়ী আবি আহমেদের নেতৃত্ব

Abi Ahmed-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদ্রোহীদের পরাজিত করার জন্য যুদ্ধক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ইথিয়োপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। উল্লেখ করা যায়, ২০১৯ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আবি আহমেদ। এবার যুদ্ধক্ষেত্রে নামার অঙ্গীকার করলেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে টিগরে অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ইথিয়োপিয়ার সেনা ও প্রশাসন। ওই দেশের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমেরিকার বিদেশ দফতর সূত্রে জানানো হয়েছে, ইথিয়োপিয়ার গৃহযুদ্ধের কোনও সামরিক সমাধান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *