rain and districkBreaking News Others 

ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কিছু জেলায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। হাওড়া, মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কিছু জেলাতে বৃষ্টির কথা জানানো হয়েছে । এছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। কলকাতাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে। নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণও।

দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য । এমনকী সমুদ্রে গিয়েছেন যে সব মৎস্যজীবী তাঁদের ফিরে আসতে বলা হয়েছে ।

Related posts

Leave a Comment