Farmer-7Others 

রাজ্যে সব কৃষককে ফসল বিমার অধীনে আনার ব্যবস্থা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আরও বেশি সংখ্যক কৃষককে ফসল বিমার অধীনে আনার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, সব জেলার কৃষি আধিকারিক, নাবার্ড, বিমা সংস্থা ও সমবায় দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সব কৃষককে বিমার অধীনে আনার ব্যবস্থা করতে বলা হয়েছে। উল্লেখ করা যায়, কেন্দ্রের শস্য বিমা প্রকল্প ছেড়ে রাজ্য ২০১৯ সাল থেকে এই প্রকল্প চালু করেছে। সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত বছরের খরিফ মরসুমে প্রায় ৬৩ লক্ষ ও রবি মরসুমে ৫২ লক্ষ কৃষককে বিমার আওতায় এনেছে রাজ্য। এবার বাকি চাষিদেরও বিমার অধীনে আনার তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। এ বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেককে এ ব্যাপারে অবহিত করার জন্য সরকার তৃণমূল স্তরে প্রচার চালাবে।

Related posts

Leave a Comment