সান্তানার প্রয়াণে শোক নাদাল-জোকোভিচের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শোক প্রকাশ করলেন নাদাল। স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন মানোলো সান্তানার (৮৩) জীবনাবসান হয়েছে। স্পেনীয় এই তারকার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন রাফায়েল নাদাল। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘দেশের জন্য আপনি যা করে গিয়েছেন, তার জন্য আপনার কাছে আমরা ঋণী থাকব’। অন্যদিকে বিশ্বের ১ নম্বর নোভাক জোকোভিচ তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মানোলো সান্তানার খবরটা শুনে হৃদয় ভেঙে গিয়েছে। ওঁর পরিবার ও ভক্তদের সমবেদনা জানাচ্ছি।

