রাজ্যের বেকারত্ব রুখতে নয়া পদক্ষেপ কর্মসাথী অ্যাপ

Kormosathi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যের বেকারত্ব রুখতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। এবার ‘কর্মসাথী’ অ্যাপ তৈরি করছে পশ্চিমবঙ্গ রাজ্য় সরকার। নিজেদের নাম নথিভুক্তকরণের পর ওই অ্যাপের মাধ্যমেই টাকা পেয়ে যাবেন আবেদনকারীরা। এদিন কালিয়াগঞ্জের প্রশাসনিক সভা থেকে এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এবারের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র কর্মসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। অর্থমন্ত্রী বলেন, নতুন এই কর্মসাথী প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের ব্যবসা করার জন্য সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ঋণদান করা হবে। এই প্রকল্পে প্রতিবছর ১ লাখ কর্মসংস্থানের সুযোগ করা হবে। এই প্রকল্পের জন্য তিনি ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন।

এদিন কালিয়াগঞ্জের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কর্মসাথী প্রকল্পে ১ লাখ ছেলেমেয়েকে ২ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এদিন তিনি আরও বলেন, কর্মসাথীর জন্য অ্যাপ তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। ঋণ পাওয়ার জন্য যুবক-যুবতীদের বিডিও অফিসে আবেদন করতে হবে। তারপর নাম নথিভুক্তকরণের পর ওই অ্যাপের মাধ্যমেই চলে আসবে ঋণের টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *