প্রো কবাডি লিগে জয় বেঙ্গল ওয়ারিয়ার্সের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জয় ওয়ারিয়ার্সের। প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়ার্স ৪১-২২ পয়েন্টে পরাজিত করেছে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। দলের জয়ে বড় ভূমিকা গ্রহণ করলেন অধিনায়ক মনিন্দর। তিনি মূল্যবান ১৩ পয়েন্ট এনে দিলেন দলকে। এছাড়া রণ সিন্ধ, বিশাল মানে ও আবোজার মিঘানি ভাল খেলেছেন এই ম্যাচে।

