শীর্ষে জকোভিচ

Novak

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ তিন সপ্তাহ শীর্ষস্থানে ছিলেন। এরপর তা হারালেন রুশ তারকা দানিল মেদভেদেভ।
সিঙ্গলসে শীর্ষস্থান ফিরে পেলেন নোভাক জকোভিচ। উল্লেখ করা যায়, ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে ফরাসি প্রতিযোগী মফিসের কাছে পরাজিত হন মেদভেদেভ। চতুর্থ রাউন্ডে বিশ্বের ২৮ নম্বর মফিস তিন সেটে পরাজিত করেন মেদভেদেভকে। ফলাফল ৪-৬, ৬-৩ ও ৬-১। ২০০৯ সালের পর এই প্রথম বিশ্বের এক নম্বর তারকাকে পরাজিত করলেন তিনি। প্রসঙ্গত, চলতি বছর ২৮ ফেব্রুয়ারি জকোভিচকে টেক্কা দিয়ে শীর্ষে পৌঁছান মেদভেদেভ। তবে তা বেশি দিন স্থায়ী হল না। আবারও সিংহাসনে বসলেন জকোভিচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *