সুইস ওপেনের সেমিফাইনালে সিন্ধু-প্রণয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুইস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু ও এইচ এস প্রণয়। দ্বিতীয় বাছাই সিন্ধু ২১-১০ ও ২১-১৯ ফলাফলে পরাজিত করেছেন কানাডার মিশেল লি-কে। অন্যদিকে প্রণয় জয়ী হয়েছেন সতীর্থ পারুপল্লি কাশ্যপের বিরুদ্ধে। এই ম্যাচের ফলাফল ২১-১৬ ও ২১-১৬। এরপর প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু শেষ চারে মুখোমুখি হতে চলেছেন অবাছাই তাইল্যান্ডের সুপানিদা কাটেথংয়ের। আবার এইচ এস প্রণয় ফাইনালে ওঠার জন্য লড়াই করবেন তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা জিনটিং-এর বিরুদ্ধে। তিনি ২১-১৭ ও ২১-১৪ ফলাফলে পরাজিত করেছেন সমীর বর্মাকে।

