আজ সারাদিন
01
কাজী নজরুল ইসলামের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। ১৮৯৯ সালের ২৬ মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তাঁর জন্ম। তিনি ছিলেন বাঙালি কবি ও সঙ্গীতকার। তাঁর লেখা কবিতা ও গান বাঙালির জীবনসংগ্রাম ও স্বাধীনতাসংগ্রামে প্রেরণার উৎসাহ। তাঁর লেখা প্রথম গদ্য হল – ”বাউণ্ডুলের আত্মকাহিনী”। তা ১৯১৯ সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও তাঁর আরও গদ্য রয়েছে যথা- ”হেনা, ব্যথার দান”, ”মেহের নেগার”, ”ঘুমের ঘোরে”। পাশাপাশি তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল – ”ধূপছায়া”, ”পাতালপুরী”, ”রজত জয়ন্তী” ও ”নন্দিনী” ইত্যাদি। ১৯৪৫ সালে তিনি ”জগত্তারিণী স্বর্ণপদক” পুরস্কার পেয়েছেন। এছাড়াও ১৯৭৭ সালে ”স্বাধীনতা পুরস্কার”। ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ”পদ্মভূষণে” ভূষিত করা হয়।
