কলকাতা মাতাবে চেলসি ক্লাব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অক্টোবরে কলকাতায় আসতে চলেছে চেলসি ক্লাব। কলকাতার বুকে ঝড় তুলতে দেখা যাবে চেলসিকে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলা যাঁরা দেখে থাকেন, তাঁদের কাছে চেলসি ফুটবল ক্লাব অচেনা নয়। ইউরোপের মানচিত্রে অন্যতম সেরা ক্লাব হল চেলসি। দিদিয়ের দ্রগবা, ফ্যাব্রিগাস, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, জন টেরি, ফানান্দো তোরেস সহ বিশ্বখ্যাত ফুটবলাররা এই ক্লাবে খেলেছেন। মুম্বইয়ে চেলসির ফ্যান ক্লাব রয়েছে।
এক্ষেত্রে জানা যায়, ভারত ফুটবলের একটি অন্যতম দেশ এবং এদেশে বড় মার্কেটও রয়েছে। এই খেলাটিকে ঘিরে উন্মাদনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব চেলসি ছাড়াও ম্যান ইউনাইটেড ও আর্সেনালের ফ্যান ক্লাব রয়েছে ভারতে। ভারতীয় সমর্থকদের আরও কাছাকাছি আসার জন্য এবং ইংল্যান্ডে গিয়ে মাঠে বসে প্রিমিয়ার লিগের খেলা দেখার জন্য ভারতের বাজার ধরতে আগ্রহী বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাব। দেশের ফুটবল পরিকাঠামো নিয়ে নানা অভিযোগও রয়েছে।
ভারতের তুলনায় অনেক এগিয়ে রয়েছে এশিয়ার অনেক দেশই । ভারতে ৪ টি ম্যাচ খেলবে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি অক্টোবর মাসে ভারতে খেলবে। যুবভারতী স্টেডিয়ামে ২ টি খেলা। এছাড়া একটি ভুবনেশ্বরে এবং জামশেদপুরে একটি খেলা হবে। বিপক্ষ সাদাম্পটন এবং ব্রেন্টফোর্ড। কলকাতায় ২ অক্টোবর সাউদাম্পটন এবং ১৬ অক্টোবর ব্রেন্টফোর্ডকে খেলবে চেলসি। আবার ২৩ অক্টোবর ভুবনেশ্বরে নরউইচ এবং ৩০ অক্টোবর জামশেদপুরে নিউক্যাসেলের বিরুদ্ধে খেলবে চেলসি।

