weather and 15 juneBreaking News Others 

আজকের আবহাওয়া সংবাদ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের বার্তাও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্র প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার ইঙ্গিত। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানানো হয়।

আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় মেঘলা আকাশ দেখা যাবে। পরবর্তী সময়ে আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment