বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক রোবের্জ প্রয়াত

Father Gaston Roberge

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও অধ্যাপক ফাদার গাঁস্ত রোবের্জ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। জোকার ধ্যান আশ্রমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চলচিত্র শিল্পের ক্ষেত্রে তাঁকে কিংবদন্তি বলে মনে করা হয়। বিশ্ব চলচ্চিত্র জগৎ ছিল তাঁর নখদর্পনে। কানাডা থেকে আসা এই ফাদার ১৯৬১ সালে কলকাতাকে তাঁর নিজের স্থায়ী ঠিকানা করেন। ১৯৭০ সালে সেন্ট জেভিয়ার্স কলেজে ‘চিত্রবাণী’ নাম দিয়ে এক্সটেনশন গড়ে তোলেন। যা পূর্ব ভারতের প্রাচীনতম মিডিয়া প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। সত্যজিৎ রায় ও মৃনাল সেনের ছবির উপর তাঁর অসাধারণ জ্ঞানও ছিল। সেন্ট জেভিয়ার্স কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, পুনের এফটিআইআই, এসআরএফটিআই-র মত প্রতিষ্ঠানে তিনি অধ্যাপনা করেছেন। রয়েছে তাঁর অসংখ্য কৃতী ছাত্রও। যাঁরা কেউ চলচ্চিত্র নির্মাতা হয়েছেন, কেউ বিখ্যাত সমালোচক, কেউবা অধ্যাপনার সঙ্গে যুক্ত হয়েছেন। উল্লেখ্য, তাঁর হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজের অধীন ইলেট্রনিক্স মাল্টিমিডিয়া রিসার্চ সেন্টার। সিনেমার উপর তাঁর গবেষণালব্ধ বই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে। ইউজিসির পক্ষ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। আবার তাঁর উপর তথ্যচিত্র নির্মাণও হয়। অধ্যাপক রোবের্জ-এর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিজন ও অসংখ্য গুণমুগ্ধ ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *