৩৫ প্রোফেসর, অফিসার ও মেডিক্যাল অফিসার নিচ্ছে ইউ পি এস সি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্যান্ট প্রোফেসর (নিউরোলজি), রিসার্চ অফিসার (সোশ্যাল স্টাডিজ), সিনিয়র সায়েন্টিফিক অফিসার এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ৩৫ জনকে নিচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে বিভিন্ন মন্ত্রকে। প্রথমে প্রবেশন।
অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (নিউরোলজি): শূন্যপদ ২৪টি (অসং ৫, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে দর্বল ১ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১)। নিয়োগ হবে সরাসরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে স্পেশ্যালিস্ট গ্রেড-থ্রি অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (নিউরোলজি) পদে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাইনে সপ্তম পে কমিশনের লেভেল-১১ অনুযায়ী। সঙ্গে এনপিএ।
স্বীকৃত এমবিবিএস (ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ (১০২ অব ১৯৫৬) -এর প্রথম/ দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু -র অন্তর্গত মেডিক্যাল কোয়ালিফিকেশন) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট স্পেশ্যালিটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডক্টরেট অব মেডিসিন (নিউরোলজি)/ ডিপ্লোমেট ন্য়াশনাল বোর্ড (নিউরোলজি) -র মতো সুপার স্পেশ্যালিটি থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনের পর কোনও নামী শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট স্পেশ্যালিটি বা সুপার স্পেশ্যালিটির সিনিয়র রেসিডেন্ট/ টিউটর/ ডেমনস্ট্রেটর/ রেজিস্ট্রার/ অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর/ লেকচারার হিসেবে অন্তত ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। (ভ্যাকান্সি নং ২০০৮০৯০১১২২)।
রিসার্চ অফিসার (সোশ্যাল স্টাডিজ): শূন্যপদ ১টি (অসং)। নিয়োগ হবে স্বরাষ্ট্র মন্ত্রকের রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার অফিসে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ-এ গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল পদে। (কালচারাল/ সোশ্যাল অ্যানথ্রোপলজি -তে স্পেশ্যালাইজেশন-সহ) অ্যানথ্রোপলজির কিংবা সোশিওলজির মাস্টার ডিগ্রিধারী হতে হবে। ভিলেজ এবং কমিউনিটি স্টাডিজের ওপর সোশ্যাল রিসার্চের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে সপ্তম পে কমিশন লেভেল-১০ অনুযায়ী। সঙ্গে এনপিএ। (ভ্যাকান্সি নং ২০০৮০৯০২৪২২)।
সিনিয়র সায়েন্টিফিক অফিসার (লাই ডিটেকশন): শূন্যপদ ৩টি (অসং ২, তঃজাঃ ১)। নিয়োগ হবে দিল্লির এনসিটি সরকারের হোম ডিপার্টমেন্টে, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ-এ গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল পদে। সাইকোলজি বা ক্রিমিনোলজির মাস্টার ডিগ্রি বা সমতুল (এম এ/ এম এসসি) ডিগ্রিধারী হতে হবে। অ্যাপ্লায়েড সাইকোলজি বা ক্রকিমিনোলজি/ ক্রাইম ইনভেস্টিগেশন -এর ৩ বছরের রিসার্চ বা অ্যানালিটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে সপ্তম পে কমিশন লেভেল-১০ অনুযায়ী। (ভ্যাকান্সি নং ২০০৮০৯০৩২২২)।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (হোমিওপ্যাথি): শূন্যপদ ৭টি (অসং ৪, তঃজাঃ ১, আর্থিকভাবে দুর্বল ২ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১)। নিয়োগ হবে দিল্লির এনসিটি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ডিরেক্টর অব আয়ুষে (হেলথ সার্ভিসেস অব জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (হোমিওপ্যাথি) গ্রুপ-এ পদে। হোমিওপ্যাথির স্বীকৃত ডিগ্রিধারী এবং স্টেট রেজিস্টার বা সেন্ট্রাল রেজিস্টার অব হোমিওপ্যাথিতে এনরোলমেন্ট থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে সপ্তম পে কমিশন লেভেল-১০ অনুযায়ী। সঙ্গে এনপিএ। (ভ্যাকান্সি নং ২০০৮০৯০৪১২২)।
সবপদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদির হিসাব করতে হবে ১০-৯-২০২০ তারিখের সাপেক্ষে। প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের তারিখ ইউপিএসসি পরে জানাবে। সেসময়ে সঙ্গে নিয়ে যেতে হবে অনলাইন দরখাস্তের প্রিন্ট আউট এবং অন্যান্য যাবতীয় প্রমাণপত্রের মূল।
দরখাস্ত করবেন অনলাইনে, ১০ সেপ্টেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য www.upsc.gov.in ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং ০৯/২০২০।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

