দীঘায় ছাড়পত্র পেল কেবল ল্যান্ডিং স্টেশনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দীঘার কাছে একটি কেবল ল্যান্ডিং তৈরির সিদ্ধান্তকে রাজ্য মন্ত্রিসভা ছাড়পত্র দিল। নবান্ন সূত্রের খবর, জিও প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করে এই স্টেশন তৈরি করবে।মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, তথ্য ভান্ডারের ক্ষেত্রে এই স্টেশন একটা ল্যান্ড পোর্ট হিসেবে কাজ করবে। আবার তথ্যপ্রযুক্তি শিল্প বিকাশে হাতিয়ার হয়ে উঠবে এই নয়া প্রযুক্তির বন্দর। সমুদ্রপথে ডেটা কেবল লাইন এসে দীঘার কাছে ভূমিতে উঠবে। সে জন্যই এই স্টেশন। এক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান তৈরি হওয়ায় সম্ভাবনা রয়েছে। মুম্বাই ও চেন্নাইতে এই ধরণের স্টেশন রয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও জানান, দেউচা পাঁচামির প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে।

