তারাপীঠে রথ মায়ের পরিক্রমা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে প্রায় ২ বছর পর রথযাত্রা হচ্ছে তারাপীঠে। আচার ও রীতি মেনে তারই তৎপরতা চলেছে। আয়োজক সূত্রের খবর, নিয়ম ও রেওয়াজ মেনে তারা মা-কে রথে চড়িয়ে তারাপীঠ পরিক্রমা পর্ব চলবে। এই উপলক্ষ্যে আজ থেকেই ভক্ত-দর্শনার্থীদের সমাগম ঘটছে তারাপীঠ মন্দিরে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এখানে। অনেকে পারিবারিক মঙ্গল কামনা ও মায়ের এই রূপ দর্শনের জন্য তারাপীঠে ভিড় করেন।

