মাহেশে ৬২৬ তম বর্ষের রথযাত্রা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এ বছর মাহেশে ৬২৬ তম বর্ষের রথযাত্রা পালিত হতে চলেছে। তারই চূড়ান্তপর্বের প্ৰস্তুতি চলেছে।
উল্লেখ করা যায়, গত ২ বছর করোনা পরিস্থিতির আবহে রথযাত্রা বন্ধ ছিল। কেবলমাত্র আচার ও নিয়ম মেনে পুজো-পাঠ হয়েছে। রথের চাকা গড়ানোও বন্ধ ছিল। এবার সেই নিয়ম কাটিয়ে আগামিকাল রথে চড়ে মাসির বাড়ি যাবে তিন বিগ্রহ। তাই মাহেশে প্রাচীন প্রভু শ্রী জগন্নাথের রথযাত্রা ঘিরে উৎসবের মেজাজ। (ছবি: সংগৃহীত)

