কলকাতা ইসকন রথযাত্রা ঘিরে উন্মাদনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা ইসকন রথযাত্রা ঘিরে প্রস্তুতি চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিন্টো পার্কের অ্যালবার্ট রোডের মন্দির থেকে রথযাত্রার শুভসূচনা করবেন। ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব চলবে ।
কলকাতা ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে আসবেন। তাঁর হাতেই রথের আনুষ্ঠানিক সূচনা হবে।
উল্লেখ করা যায়, গত বছর কলকাতা ইসকনের রথযাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষ থাকলেও করোনা আবহে কোনও অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এবার সেই উৎসব হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, আমেরিকা, রাশিয়া, লন্ডন ও সিঙ্গাপুর-সহ বিভিন্ন দেশ থেকে ইসকন ভক্তরা সামিল হবেন। আয়োজক সূত্রের খবর, ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হিসাবে এটি পালিত হয়। ১৯৭২ সালে কলকাতা ইসকন রথযাত্রা শুরু হয়। গতবছর ২০২১ সাল ছিল এই রথযাত্রার সুবর্ণজয়ন্তী। (ছবি: সংগৃহীত)

