6 july weatherBreaking News Others 

আবহাওয়ার খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্ষাকাল হলেও রয়েছে গরমের অস্বস্তি। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও তৎসংলগ্ন হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস।

উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান সহ বেশ কিছু বৃষ্টির পূর্বাভাস থাকছে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর,কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রা ৩৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment