ইতিহাস গড়লেন ইয়ারোস্লাভা মাহুচিখ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাশিয়ার বোমাবর্ষণের হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। এবার ইউক্রেনের ওই মহিলা হাইজাম্পারের গলায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক। রীতিমতো ইতিহাস গড়লেন ইয়ারোস্লাভা মাহুচিখ।
রুপো জয়ী হলেন তিনি। পদক জয়ের পর সংগ্রামী বার্তাও দিলেন মাহুচিখ। তাঁর প্রতিক্রিয়া,”আমাদের ভূখণ্ডের স্বাধীনতার জন্য সকলে মিলে লড়াই চালিয়ে যাব। শেষ পর্যন্ত জয় পাব আমরাই।”
২০ বছর বয়সি জাম্পার আরও বলেছেন,এই সাফল্য পুরোটাই ইউক্রেনের মানুষের জন্য। আমাকে যাঁরা সমর্থন জানিয়েছেন তাঁদের ধন্যবাদ। উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ইউক্রেনের মোট ২২জন অ্যাথলিট অরিগনে। তাঁরা প্রস্তুতি নিয়েছেন অন্য দেশে। মাহুচিখ তুরস্ক, জার্মানি ও সার্বিয়া হয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে।

