ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ী ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে সিরিজ জয়ী হল ভারত। দুরন্ত খেলেছেন সঞ্জু ও শ্রেয়স। শেষ ১০ ওভারে বাকি ছিল ১০০ রান। অক্ষর প্যাটেলের অনবদ্য ব্যাটিংয়ে জয় পেল ভারত। এক ম্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ী হল ভারত। এই ম্যাচের ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৩১১-৬ (৫০) । ভারত ৩১২-৮ (৪৯.৪) । ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হোপ সেঞ্চুরি করেছেন। শততম ম্যাচে তিনি ১৩৫ বলে ১১৫ রান করেছেন।

