অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের প্রয়াণ

Pradip Mukherjee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রদীপ মুখোপাধ্যায়ের প্রয়াণ(৭৬)। সত্যজিৎ রায়ের “জন-অরণ্য” ছবি দিয়ে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল। “নক্ষত্র” নাট্য দলের হয়ে অভিনয়ে পদার্পণ করেছিলেন তিনি। ওই নাটকের সুবাদে সত্যজিৎ রায়ের চোখে পড়েন প্রদীপবাবু। সন্দীপ রায়ের “বাক্স রহস্য”,”যেখানে ভূতের ভয়” প্রভৃতি ছোট পর্দার ছবিতে ছিলেন। এছাড়া “শাখা প্রশাখা”,”দূরত্ব”,”হীরের আংটি”,”দহন” সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। সত্তরের দশক থেকে একাধিক ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া অভিনয় জগতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *