অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে ভারতের হার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে ব্রাজিল ৫-০গোলে ভারতকে পরাজিত করল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বকাপের এ-গ্রুপের শেষ ম্যাচে বিধ্বস্ত করল ব্রাজিল। পরাজয়ের হ্যাটট্রিক করেই বিশ্বকাপ অভিযান সমাপ্ত করল অনিতারা। অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে জার্মানি ৩-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ড। নাইজিরিয়া ৩-০ গোলে জয়ী হয়েছে চিলির বিরুদ্ধে।

