sunset and pronamBreaking News Lifestyle Others 

অর্পণ ও পরম্পরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শাস্ত্রীয় পণ্ডিত ও বিশেষজ্ঞরা বলে থাকেন, মানুষ চেতনাশীল। বিচার বুদ্ধি ও চেতনা দিয়ে সে বিচার করে। মানুষ কথা বলতে পারে। তার অনুভূতিও রয়েছে। এরপর রয়েছে পশুদের চেতনা। এই চেতনার দ্বারাই পশুরা আহার ও বেঁচে থাকার রসদ সংগ্রহ করে থাকে। অন্যদিকে শাস্ত্রীয় পণ্ডিত ও বিশেষজ্ঞরা বলছেন,গাছ হচ্ছে আচ্ছাদিত চেতনাসম্পন্ন। গাছের মধ্যে স্বল্প হলেও চেতনা রয়েছে। তারজন্য গাছ থেকে উৎপন্ন ফল-মূল আমরা প্রথমে ঠাকুরকে নিবেদন বা অর্পণ করে থাকি। পরে তা প্রসাদ রূপে গ্রহণ করি। সব কিছুর বাসনা-কামনা দেহের মধ্যেই উদিত হয়। এক্ষেত্রে বলা হয়েছে,ঈশ্বর বা ভগবানের নিবেদন ছাড়া আমরা কোনও কিছু যাতে না করি,তার প্রয়াস গ্রহণ করা। এই পরম্পরা আমাদের বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment