কানাডা ওপেনে প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : শেষ ষোলোয় সিন্ধু। কানাডা ওপেন ব্যাডমিন্টনে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু। চতুর্থ বাছাই সিন্ধু স্ট্রেট গেমে হারালেন কানাডার তালিয়া এনজি-কে। ফলাফল ২১-১৬ ও ২১-৯। সিন্ধু কোয়ার্টার ফাইনালে খেলবেন জাপানের নাৎসুকি নিবারিয়ার বিরুদ্ধে। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন স্ট্রেট গেমে ২১-১৮ ও ২১-১৫ ফলাফলে পরাজিত করলেন তাইল্যান্ডের কুনালভুট ভিতিদারসনকে। (সংগৃহীত ছবি)

