প্লেনে উঠে কার ভালোবাসা মাখা চিঠি পেলেন রচনা ব্যানার্জি?
রচনা বন্দ্যোপাধ্যায়, ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত অভিনেত্রী, সম্প্রতি ইন্ডিগো বিমানের দুই বিমানসেবিকার অপ্রত্যাশিত ভালবাসায় আপ্লুত হয়েছেন।
কলকাতা বিমানবন্দর থেকে জয়পুরের উদ্দেশ্যে বিমানে উঠে রচনা দেখতে পান তার আসনে চিপ্স, চকোলেট বিস্কুট সাজানো রয়েছে। সঙ্গে একটি চিঠি। চিঠিতে লেখা, “আমরা অত্যন্ত আনন্দিত যে মিস বন্দ্যোপাধ্যায় এই বিমান সফর করছেন।
অল্প সময়ের জন্য হলেও আমরা খুশি এমন এক জন ভাল মনের মানুষের জন্য কিছু করতে পেরে। অনেক ভালবাসা, সম্মান, ভাল থাকবেন আপনি।”

