জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড-এর মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স জ্যাস-স্বয়ম্ভুর! রইল ভিডিও

সন্ধ্যে হওয়া মানেই জি বাংলা। কারণ মা-বোনেরা সারাদিন কাজ সেরে সন্ধ্যেবেলায় অপেক্ষা করে থাকে প্রত্যেকটি ধারাবাহিকের জন্য।জি বাংলার ধারাবাহিক এখন সকলের জীবনের এক অঙ্গ হয়ে উঠেছে। এরমধ্যে কিছু গল্প দর্শকদের নিজ জীবনের প্রতিচ্ছবি। অভিনয় দক্ষতার দ্বারা ধারাবাহিকে প্রতিটা চরিত্র যেন হয়ে ওঠে জীবন্ত!সেই ঘরের সদস্যদের নিয়েই জি বাংলাতে আসছে জি বাংলা ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’।

ইতিমধ্যে অ্যাওয়ার্ড-এর প্রোমো শ্যুট প্রকাশও পেয়ে গিয়েছে। ২০২৪-এর সোনার সংসার অ্যাওয়ার্ডে মঞ্চে মেলার আমেজ নিয়ে এসেছে পরিবারের সবচেয়ে বড় উৎসব!যেখানে রয়েছে লিলি চক্রবর্তীর নিম ফুলের মধু ধারাবাহিকের তারকা সহ সোহাগজলের শ্বেতা, জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ ছাড়াও আরও অনেকে।

পাশাপাশি থাকছে বড়পর্দার তারকারাও। এছাড়াও নন রিয়েলিটি শো-এর সঞ্চালকদেরও দেখা গেল একেবারে মেলার মুডে। ঘরে ঘরে জি বাংলার থেকে ছিলেন অপরাজিতা আঢ্য। যিনি সঞ্চালক হিসেবে থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *