ভালো ঘুম মানেই ভালো মন

Good Sleep

বিছানায় শুয়ে পড়লেই ঘুম ! আপনি ভাবছেন, এটা রোগের লক্ষণ। তা কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিছানায় শুয়ে পড়ার ২০ মিনিটের মধ্যে যদি ঘুম এসে যায় , তাহলে বুঝে নেবেন আপনি সুস্থ রয়েছেন। আপনার মনও ঠিক আছে। এক্ষেত্রে মস্তিষ্ক চাপ বা টেনশন বয়ে নিয়ে বেড়াচ্ছে না। এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞান বলছে, সারাদিনের পরিশ্রম নানা দুশ্চিন্তা শেষে যখন আপনি বিছানায় শুতে যান, তখন মস্তিষ্ক শান্ত হওয়া খুবই দরকার। অনেক সময় দেখা যায়, ঘুমানোর সময় চোখ বন্ধ করলেই মাথায় দুশ্চিন্তা চলে আসে। নানা চিন্তা এসে ভিড় করলে ঘুম ছুটে যায়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, দ্রুত ঘুমিয়ে পড়লে বুঝবেন, আপনার স্ট্রেস লেভেল নিয়ন্ত্রণে রয়েছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ব্রেন নিজেকে পরের দিনের জন্য রিচার্জ করার পর্যাপ্ত সময় পেয়ে যায়। ভালো ঘুম ব্রেনকে সতেজ রাখে। মন মেজাজ ফুরফুরে রাখতে সহায়তা করে। ফ্রেস হয়ে সারাদিন কাজে মন লাগে। বিরক্তি ভাব আসে না। শুয়ে শুয়ে দীর্ঘ সময় ঘুম না আসলে বুঝবেন শরীর কিন্তু সঙ্কেত দিচ্ছে। শরীর-মন বিশ্রাম চাইছে। শরীর অসুস্থ হওয়ার লক্ষণ তৈরি হচ্ছে। তাই রাতে চা-কফি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। ঘুমানোর আগে ফোন থেকে অবশ্যই দূরে থাকবেন। সবশেষে এই কথাটি মনে রেখে চলুন- “ভালো ঘুম মানেই ভালো মন, আর ভালো মন মানেই একটা সুন্দর সুস্থ জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *