পায়ের পাতায় শরীর সুস্থতার লক্ষণ

Signs of health in the feet

পায়ের পাতায় সম্পূর্ণ শরীরের সুস্থতার লক্ষণগুলি লুকিয়ে রয়েছে, আপনি কি তা জানেন? পায়ের তালুর বিভিন্ন পয়েন্টের সঙ্গে আমাদের মানব শরীরের মধ্যের অ’ঙ্গ-প্রত্যঙ্গের সরাসরি সংযোগ রয়েছে।

কয়েকটি উদাহরণ তুলে ধরছি বোঝার চেষ্টা করুন।
যেমন-মস্তিষ্ক। পায়ের বুড়ো আঙুলের ডগায় রাতে ঘুমানোর আগে মাত্র ৪- ৫ মিনিট পায়ের তলায় হালকা গরম তেল মালিশ করলে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমবে। রাতে ভালো ঘুম হবে।

চোখ ও কান। আঙুলের নিচের অংশে হালকা গরম তেল মালিশ করলে চোখের ক্লান্তি দূর হয়। দৃষ্টিশক্তি ও শ্রবণের সুস্থতা বজায় থাকে। মোবাইল বা কম্পিউটারে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য খুবই উপকারী।

ফুসফুস ও হৃদপিণ্ড। পায়ের পাতার উপরের অংশে তেল মালিশ করলে বুকে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। শ্বাস-প্রশ্বাসের উন্নতি সহ হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে।

কিডনির ক্ষেত্রে পায়ের তলার ঠিক মাঝখানে মালিশ করলে শরীরের ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ বের হয়ে যায়। হাড় ও জয়েন্ট।

পায়ের বাইরের দিকের অংশে তেল মালিশ করুন। মেরুদণ্ড ও জয়েন্টের ব্যথা উপশম হবে। রিফ্লেক্সোলজি-র নিয়ম অনুযায়ী বলা হয়েছে, ২-৩ চামচ সরিষার তেল নিয়ে দুই কোয়া রসুন ও সামান্য মেথি হালকা গরম করে মালিশ করলে শরীরের যাবতীয় ব্যথা ও ক্লান্তি দূর হবে। রাতে ঘুমানোর আগে দু-পা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়ে আঙুলের ডগা দিয়ে চাপ দিয়ে দিয়ে তেল মালিশ করুন উপকার পাবেন। শরীর সুস্থ-সতেজ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *