আক্রান্তের সেবায় নামতে চান ভাষা

vasha mukhapadhyay

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কলকাতায় এসে লকডাউনে আটকে পড়েন ইংল্যান্ড সুন্দরী খেতাব জয়ী বঙ্গতনয়া। ভাষা মুখোপাধ্যায় জানিয়েছেন, এবার করোনা আক্রান্তের সেবা করার জন্য দেশে ফিরে যেতে চান।২৪ বছর বয়সী ভাষা এবার মুকুট সরিয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে প্রস্তুতি নিচ্ছেন।প্রসঙ্গত, ভাষা ইংল্যান্ডে জন্ম গ্রহণ করেন। বড় হয়ে ওঠেন ইংল্যান্ডে। ২০১৯ সালে তিনি ইংল্যান্ড সুন্দরীর তকমা পান।এর পর তিনি কিছুদিন স্টেথোস্কোপ ছেড়ে মডেলিঙের সঙ্গে যুক্ত হন। ইংল্যান্ডে বিপর্যস্ত পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।তাই ভাষা এখন দেশের বিপদে আবার মানুষের সেবায় যোগ দিতে চান। তিনি আরও জানিয়েছেন, এখন যদি মানুষের জন্য কাজ না করি। তাহলে এই ডিগ্রি কবে কাজে লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *