শারীরিক দূরত্ব বজায় রাখা খুব জরুরিঃ যুবরাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতে সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে নিজের মনোভাব ব্যক্ত করলেন যুবরাজ। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ শারীরিক দূরত্ব রক্ষা করার নিয়ম লঙ্ঘন করছেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় এই ক্রিকেটার। ইনস্টাগ্রাম চ্যাটে ভারতীয় দলের সদস্য ও সতীর্থ রোহিত শর্মার কাছে ক্ষোভও প্রকাশ করলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ভারতের এই প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান জানিয়েছেন, বুঝতে পারছি, দিল্লির মানুষ এই লকডাউনে গৃহবন্দি অবস্থায় তাঁদের ধৈর্য হারাচ্ছেন। আমি তাঁদের আশ্বস্ত করে বলতে চাই, এটা একটা সাময়িক ব্যাপার। এই মুহূর্তে শারীরিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি। মানুষকে জানতে হবে কীভাবে তাঁদের নিজেদের ভাল রাখা যায়। দেশের সব মানুষকে এ ব্যাপারে মনোনিবেশ করতেও হবে।

