সমন্বয় রেখে গুগল কাজ করছে লকডাউনে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থা গুগল লকডাউনের মধ্যে খাবার ও মাথা গোঁজার ঠিকানা খুঁজে দেবে বলে জানা গিয়েছে। এক বিবৃতি জারি করে গুগল সূত্রে জানানো হয়েছে, দেশের ৩০টি শহরের মানুষ গুগল ম্যাপ, সার্চ এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ত্রাণ শিবিরগুলির অবস্থান জানতে পারবেন। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় রেখে সংস্থা কাজ করছে। গুগল সূত্রে আরও খবর, ফুড শেল্টার্স বা নাইট শেল্টার্স লিখে শহরের নাম দিলেই সমস্ত ঠিকানা জানা যাবে।

