ফুলকি ও রোহিতের সম্পর্ক আবার পরীক্ষার মুখে, এরপর কী হবে? জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়!

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালের জয়জয়কার।জি বাংলার একটি অন্যতম ধারাবাহিক হলো ফুলকি। ফুলকির আসল পরিচয় রোহিত জানতে পেরে গিয়েই ফুলকিকে বলে সে কোন বাবা মায়ের মেয়ে। তার চেয়েও বড় কথা সে যেন নিজের পরিচয় তৈরি করে। ফুলকি জানায় রোহিত তার যদি পাশে থাকে তাহলে সে সবকিছু করতে পারে।

রোহিত কোথাও যেন ফুলকির প্রতি একটু হলেও দুর্বল হয়েছে। সে ফুলকিকে তার প্রতিযোগিতার জন্য নিজের বক্সিং গ্লাভস উপহার হিসেবে দিল। আর জানালো তার বিপরীতে যত প্রতিভাবান খেলোয়ারি থাকুক না কেন সে যেন নিজের লক্ষ্যে স্থির থাকে।

রোহিত এবং শালিনী অনুষ্ঠানে একসঙ্গে নেচেছে বলে সেই রাগে ফুলকে মিষ্টির হাঁড়ি নিয়ে একের পর এক রসগোল্লা খেতে থাকে। সেটা দেখে রোহিত ফুলকিকে বলে বেশি মিষ্টি না খেতে। শেষ একটা মিষ্টি সেই নিজের হাতে খাইয়ে দিচ্ছিল ঠিক এমন সময় বাড়ির সকলে তা দেখে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *