Kolkata High CourtBreaking News Others 

মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ আগামী ৩০ এপ্রিল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন ঘোষণা হয় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। তা বাড়ানোর কথা ঘোষণা না করলেও কলকাতা হাইকোর্ট তার অধীনে সব মামলার স্থগিতাদেশের দিন বাড়িয়ে দিল। সূত্রের খবর, প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ-সহ ৫ বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নির্দেশ অনুযায়ী জানা গিয়েছে, যে সমস্ত মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ ছিল তা বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল করা হল। এ নিয়ে কোনও পক্ষের আপত্তি থাকলে, তবে তিনি আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment