চাহিদা সামাল দিতে মাস্ক তৈরি স্ব-নির্ভর গোষ্ঠীও

Self Help Mask

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের বিভিন্ন স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারা চাহিদা সামাল দিতে মাস্ক তৈরির কাজ করছেন। সরকারি জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ের ১৪টি স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যরা এই কাজ শুরু করেছেন। স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারা গত ৩ দিনে ৪৫ হাজার মাস্ক তৈরি করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে ৩ লক্ষ মাস্ক সরবরাহ করার লক্ষ্যও হয়েছে। সূত্রের খবর, প্রতিটি মাস্ক তৈরির খরচ পড়ছে ৩০ টাকা। রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীর দপ্তর থেকে তা মেটানো হচ্ছে। ওই দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে জানালেন, জেলাশাসকদের হাতে ডবল লেয়ারের সুতির এই মাস্ক তুলে দেওয়া হচ্ছে। যাতে তাঁরা প্রয়োজন মতো সেগুলি ব্যবহার করতে পারেন। ওই দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, মাস্ক তৈরির জন্য সুতির কাপড়ের অকাল দেখা দেওয়ায় প্রথমে সমস্যা হচ্ছিল। পরে কলকাতা ও বিভিন্ন জেলা সেই সমস্যা অনেকটাই মেটাতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *