চা-প্রেমী মৃদুলের পাশে অভিনেত্রী-সাংসদ মিমি

mimi and mridul

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চা-প্রেমী মৃদুলের পাশে মিমিও। “চা খাব না আমরা? আমরা খাব না চা?” গত ২২ মার্চ জনতা কার্ফুর দিন কেন চায়ের দোকানের সামনে তিনি হাজির হয়েছিলেন। সেই প্রশ্নের মুখে খানিকটা করুণ সুরেই পাল্টা প্রশ্ন করেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা মৃদুল দেব। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি। জানা গিয়েছে, মৃদুল ও তাঁর পরিবার রাস্তায় বেরোলেই ওই প্রশ্ন এবং চা-প্রেমের জন্য টিটকিরির মুখে পড়তে হয়। মৃদুল পেশায় এক দিনমজুর। লকডাউনের জেরে সংসার টানতে নাকাল তিনি। একথা জানার পর যাদবপুরের অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে। এরপর মৃদুলের বাড়িতে চাল, ডাল ও সামগ্রী পাঠানো হয়েছে। জানা যায়, মৃদুলের ছেলের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেবেন সাংসদ মিমি। এমনই আশ্বাসও মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *