সংক্রমণের আতঙ্কেও বজায় রয়েছে মনুষ্যত্ব

Byke Man

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতি। সংক্রমণের আতঙ্কেও বজায় রয়েছে মনুষ্যত্ব। ঘটনাটি ঘটেছে কেরালায়। সূত্রের খবর, ৪ বছরের ক্যান্সার আক্রান্ত এক শিশুকে ওষুধ পৌঁছে দিতে ১৫০ কিলোমিটার বাইক চালিয়ে গেলেন এক মেডিক্যাল সার্জেন্ট। পাশাপাশি ওই ওষুধের জন্য গরিব পরিবারটির থেকে একটি টাকাও নিলেন না ওই সার্জেন্ট। উল্লেখ্য, কেরালার আলাপুঝা জেলার বাচ্চাটিকে কেমোথেরাপির জন্য প্রতিমাসে একবার তিরুবনন্তপুরমের “রিজিওনাল ক্যান্সার সেন্টার”-এ নিয়ে যেতে হয়। লকডাউনের জেরে সেই কেমোথেরাপির ইউনিটও বন্ধ। এরপর চিকিৎসকরা পরামর্শ দেন, আপাতত কেমোথেরাপির বদলে পুরনো প্রেসক্রিপশনের ওষুধ খাক কন্যাটি। আলাপুঝায় ওই ওষুধ পাওয়া যায় না। পরবর্তীতে অ্যান্টনি রাতিশ নামে এক সিভিল পুলিশ অফিসারের শরণাপন্ন হয় কন্যাটির পরিবার। রাতিশ যোগাযোগ করেন তাঁর বন্ধু বিষ্ণুর সঙ্গে। প্রসঙ্গত, প্রাক্তন পুলিশ অফিসার বিষ্ণু বর্তমানে তিরুবনন্তপুরমের মেডিক্যাল কলেজে সার্জেন্ট হিসেবে কর্মরত। কাজের জন্যই আগামী এক সপ্তাহ তিরুবনন্তপুরমে থাকার কথা ছিল বিষ্ণুর, সেই মতো আলাপুঝা থেকে বাচ্চাটির প্রেসক্রিপশন নিয়ে গত ২৯ মার্চ তিরুবনন্তপুরমের উদ্দেশে রওনা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *