শিশুর ত্রাতা হয়ে উঠলেন চিকিৎসক

New Bron Baby

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জন্মের পরেই শ্বাসকষ্ট শুরু। এরপর নিজের মোটরবাইকে নিওনেটাল কেয়ারে নিয়ে যান চিকিৎসক রাজেন্দ্র চন্দোরকর। মূলত তাঁর উদ্যোগেই শিশুটি প্রাণে বাঁচে। মহারাষ্ট্রের আলিবাগে বিপর্যস্ত পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, শহরের বাসিন্দা শ্বেতা পাতিলের গভীর রাতে প্রসব যন্ত্রণা শুরু হয়। ওই সময় তাঁর স্বামী তাঁকে নিয়ে যান নিকটস্থ একটি নার্সিংহোমে। ওই দম্পতির প্রথম সন্তান জন্মের কয়েক ঘন্টার মধ্যে মারা গিয়েছিল। শ্বেতা ডায়াবিটিসের রোগী। তাই নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরেই তাঁর রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ওষুধ দেওয়া হয়। প্রসঙ্গত, শ্বেতার প্রথম সন্তান জন্মের সময়ও তাঁর চিকিৎসা করেছিলেন এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এরপর শিশুটিকে প্রাণে বাঁচানোর জন্য একপ্রকার দৃষ্টান্ত স্থাপন করলেন ডাক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *