Howrah BridgeOthers 

হাওড়া ব্রিজ থেকে টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ যুবক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উত্তর বন্দর থানার পুলিশ হাওড়া ব্রিজ থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার করেছে বলে খবর। এই ঘটনায় গ্রেপ্তার ২ যুবক। পুলিশ সূত্রের খবর, একজনের বাড়ি মেটিয়াবুরুজে ও অন্যজনের জিটি রোড পিলখানায়। উপযুক্ত কোনও নথি দেখাতে না পারার জন্য ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্ত শুরু। আয়কর দপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে। ধৃত ২ জনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, লকডাউনের কারণে হাওড়া ব্রিজে নাকা চেকিং চলে। স্ট্র্যান্ড রোড ধরে একটি স্কুটিতে চড়ে হাওড়ার দিকে আসছিল ওই ২ যুবক। পুলিশ আটক করার পর গিয়াসউদ্দিন নামে এক যুবক জানিয়েছেন, সে ব্যবসার টাকা নিয়ে আত্মীয়ের সঙ্গে জিটি রোড যাচ্ছে। সন্দেহ হতে উদ্ধার হয় একটি টাকা ভর্তি ব্যাগ। যার বেশিরভাগই ২ হাজার ও ৫০০ টাকার নোট। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment