গ্রাম্য অর্থনীতির জন্য “ফুড ফর ওয়ার্ক” প্রকল্পের ভাবনা

Food for Work

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গ্রাম্য অর্থনীতিকে চাঙ্গা করতে “ফুড ফর ওয়ার্ক” প্রকল্প। সূত্রের খবর, বরাদ্দ হয় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। বিলি করা সম্ভব হয় ২৮ হাজার কোটি টাকা। উল্লেখ্য, ৮০ কোটি মানুষের জন্য অর্থ সাহায্য ও খাদ্যশস্য বাবদ প্যাকেজ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত ২৬ মার্চ। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ৩১ কোটি মানুষ ওই ঘোষিত সহায়তা পেয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মানের ১৩ হাজার ৮৫৫ কোটি টাকা। এই অর্থ সাহায্য যে যথেষ্ট নয়, সেটা উপলব্ধি করে বাড়তি সহায়তা ১০০ জনের কাজের গ্যারান্টির পাশাপাশি “ফুড ফর ওয়ার্ক” প্রকল্প আবার ফিরিয়ে আনার চিন্তাভাবনা শুরু করছে কেন্দ্র। স্তব্ধ হয়ে থাকা গ্রামীণ অর্থনীতিকে কর্মক্ষমতায় ফিরিয়ে আনতে স্ব-নিযুক্তি প্রকল্পকে বেশি করে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক রাজ্যগুলিকে জানিয়েছে এই উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। স্ব-নিযুক্তি প্রকল্পের অর্থবরাদ্দ করা হয়, সেই বরাদ্দকৃত টাকা থেকেই নতুন কোনও কর্মসূচি নেওয়া যেতেও পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *