Raghuram RajanLifestyle Others 

সঙ্কটে দেশকে সাহায্য করতে প্রস্তুত রাজন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতকে সাহায্য করতে প্রস্তুত রঘুরাম রাজন। এমনই ইঙ্গিত দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। প্রসঙ্গত, দেশজুড়ে লকডাউন ঘোষণা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষিত হয়। এর জেরে বন্ধ দেশের সমস্ত কলকারখানা ও অফিস-আদালত। দেশের আর্থিক গ্রাফ একেবারে তলানিতে। ব্যাপক ক্ষতির মুখে দেশের ব্যাঙ্কিং ও বিমান পরিষেবা। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া সবই প্রায় বন্ধ। সূত্রের খবর, সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার বেশকিছু সাহায্য ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বর্তমানে আমেরিকায় শিক্ষকতা করছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। দেশের অর্থনীতি নিয়ে সরকারের পক্ষ থেকে তাঁর সাহায্য চাওয়া হলে তিনি সরাসরি “হ্যাঁ” জানিয়েছেন।

Related posts

Leave a Comment