ব্রুক টেলর প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্রিটিশ কৌতুকাভিনেতা টিম ব্রুক টেলর (৭৯) প্রয়াত হলেন। তাঁর স্ত্রী ও ২ সন্তান বর্তমান। সূত্রের খবর, গ্রেমি গার্ডেন ও বিল ওডির সঙ্গে তিনি তৈরি করেন দ্য গুডিস। তাঁদের টেলিভিশন শো সাতের দশকে ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও সুপার হিট হয়। বিবিসি রেডিওতে ৪০ বছর ধরে প্যানেলিস্ট ছিলেন ব্রুক টেলর।

