বিশ্রামে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

Baris Johnson-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চেকার্সের বিশাল এস্টেটে বিশ্রামে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর, এটি দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বাকিংহামশায়ারের চেকার্সে অবস্থিত। ১ হাজার একরের মনোরম এস্টেট। ডাউনিং স্ট্রিট নয়, আপাতত এই খোলামেলা এস্টেটেই বিশ্রামে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই এস্টেটে এসে উঠেছেন প্রধানমন্ত্রী। উপস্থিত বান্ধবী ক্যারি সাইমন্ডসও। ডাউনিং স্ট্রিট সূত্রের খবর, এখনই কাজে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসকেরা তাঁকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *