Mamata Bandyopadhyay-2Lifestyle Others 

ব্লাইন্ড স্কুলে পড়ুয়া-শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পরিস্থিতি। মজুত করা খাদ্যসামগ্রীও শেষ। স্থানীয় সূত্রের খবর, পড়ুয়া-শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৯৬ জনকে নিয়ে বেকায়দায় একটি বেসরকারি ব্লাইন্ড স্কুল কর্তৃপক্ষ। জোকার মহাত্মা গান্ধি রোডে অবস্থিত এই বেসরকারি ব্লাইন্ড স্কুল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন। লকডাউনের জন্য অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে যেতে পারেননি। বিষয়টি জানিয়ে ৯ এপ্রিল সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখে স্কুল কর্তৃপক্ষ। ওই চিঠি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই ৪৮ ঘন্টার মধ্যে সুরাহা হল বিষয়টির। ওই স্কুলে মেয়র ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে খাবার পৌঁছে নিয়ম মেনেই। কলকাতা পুরসভা সূত্রে জানা যায়, ১ হাজার কেজি চাল, ২৫০ কেজি ডাল, ১০০ কেজি আলু-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ওই স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment