কাশ্মীর প্রসঙ্গে ফের রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ পাকিস্তান

PM Imran Khan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গোটা দুনিয়া সংক্রমণ রুখতে মরিয়া। অন্যদিকে, কাশ্মীর প্রসঙ্গে নিয়ে পাকিস্তান ফের রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হল। এক্ষেত্রে অভিযোগ, করোনা মহামারী নিয়ে আতঙ্কের পরিবেশেই জম্মু-কাশ্মীরের ডোমিসাইল (ভূমিপুত্র) আইনে বদল এনে সেখানকার জনভিত্তিক গঠন বদলাতে চাইছে ভারত। সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে একটি চিঠি পাঠিয়েছেন পাক বিদেশ মন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কুরেশি। আবার পাকিস্তানের সংঘৰ্ষ বিরতি লঙ্ঘনে কুপওয়াড়ার ৮ বছরের শিশু ও এক মহিলাসহ ৩ জনের মৃত্যুর ঘটনায় কড়া নিন্দা প্রস্তাব দিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *