দক্ষিণ মিসিসিপিতে ঘূর্ণিঝড়ের দাপট, মৃত্যু ৬

Mississippi Storm

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মিসিসিপিতে তাণ্ডব ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণ মিসিসিপিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, উত্তর লুইসিয়ানায় ৩০০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ডিরেক্টর গ্রেড মাইকেল জানিয়েছেন, ওয়ালথাল, লরেন্স এবং জেফারসন ডেভিস কাউন্টিতে মৃত্যুর খবর পাওয়া যায়। দক্ষিণ জ্যাকসন থেকে এই শহরগুলির দূরত্ব মাত্র ১ ঘন্টার। মিসিসিপি ছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে অ্যালাবামা ও পশ্চিম জর্জিয়ায়। সূত্রের আরও খবর, অ্যালাবামার মরগ্যান কাউন্টিতে একটি গির্জার ছাদ ভেঙে পড়েছে। এয়ারপোর্টের ডিরেক্টর রন ফিলিপস জানান, ঘূর্ণিঝড়ের দাপটে হ্যাঙ্গারে থাকা প্লেনগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *