snakeBreaking News Others 

নাকাল পরিস্থিতিতে সাপ সহ সাপুড়েরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণের ভয়ে গৃহবন্দি সাপুড়েরা। কোনওরকমে তাঁদের খাবার জুটলেও খাবার পাচ্ছে না সাপুড়েদের সাপের। সাপগুলো কী খাবে, সেই চিন্তাতেই মাথায় হাত এখন সাপুড়েদের। আবার সাপ ও সাপুড়েদের দুরবস্থায় সরব হয়েছেন পশুপ্রেমীরাও। সাপগুলোকে এভাবে না খেতে দিয়ে আটকে রাখাও ঠিক নয় বলে অভিযোগ উঠেছে। বনদপ্তরের বিষয়টি দেখা উচিত বলেও জানানো হয়েছে।

সূত্রের খবর, লকডাউন ঘোষণার দিন ওড়িশা থেকে সাপের খেলা দেখাতে বারাবনির দোমহানি পঞ্চায়েতের চরণপুর গ্রামে গিয়েছিলেন কয়েকজন সাপুড়ে। শিশু, বৃদ্ধ নিয়ে ৬ জনের মতো। যানবাহন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ওড়িশা ফিরতে পারেনি তাঁরা। এখন টাকা-পয়সা ফুরিয়ে যাওয়ায় দুবেলা খাবারও জুটছে না। সাপুড়েদের সঙ্গে থাকা ২টি সাপও অভুক্ত। তারমধ্যে একটি অজগর সাপও রয়েছে। সাপুড়েরা সাপেদের খাদ্য হিসেবে ব্যাঙ ধরে আনার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। তবে লকডাউনের জন্য সাপুড়েদের বেরোনোও মুশকিল। চরণপুরের স্থায়ী বাসিন্দারা একটি শিশুশিক্ষা কেন্দ্রে সাপুড়েদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। গ্রামের বাসিন্দারা চাল, আলু, কিছু সামগ্রী দিয়ে সাহায্য করলেও তাতে বিশেষ সুবিধা হচ্ছে না। সবমিলিয়ে নাকাল পরিস্থিতিতে সাপ সহ সাপুড়েরা।

Related posts

Leave a Comment