জুলিয়ান অ্যাসাঞ্জ ২ সন্তানের পিতা, প্রকাশ্যে আনলেন স্টেলা

Julian Assange

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ২ সন্তানের পিতা হলেন। সূত্রের খবর, লন্ডনে ইক্যুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকাকালীনই ২ সন্তানের পিতা হয়েছেন তিনি। তাঁর এক সন্তানের বয়স ২ বছর ও অন্যজনের ১ বছর। দূতাবাসে থাকার সময় নিজের আইনজীবীদের অন্যতম স্টেলা মরিসের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। আফ্রিকান বংশোদ্ভূত স্টেলা মরিস জানান, ২০১৭ সালে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। উল্লেখ্য, বর্তমানে লন্ডনের কারাগারে বন্দি ৪৮ বছর বয়সী অ্যাসাঞ্জ। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। জেলে অ্যাসাঞ্জের জীবনের ঝুঁকিও রয়েছে। সন্তানদের ভবিষ্যৎ কথা ভেবেই বিষয়টি প্রকাশ্যে আনলেন স্টেলা। ব্রিটেনে বিপর্যস্ত পরিস্থিতিতে অ্যাসাঞ্জের জামিনের দাবিও করেছেন মরিস। স্টেলার দাবিকে সমর্থনও জানিয়েছে উইকিলিক্স। গত মাসে অ্যাসাঞ্জের জামিনের আবেদন নাকচ হয় আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *