ডাচ ফুটবল লীগ বাতিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার বাতিল হল ডাচ ফুটবল লীগ।জের করোনা সংক্রমণ। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট পেয়েও চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছেও শিরোপা জেতা হল না আয়াখসের।সূত্রের খবর, এখনও ৯ম্যাচ বাকি।এক্ষেত্রে কাউকেও জয়ী ঘোষণা করল না ওই দেশের ফুটবল এসোসিয়েশন।আরও জানা যায়, থাকবে না প্রমোশান ও রেলিগেশন।নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী দেশের সমস্ত ফুটবল ম্যাচ ১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ জারি করেছেন।এরফলেই ডাচ ফেডারেশন সমস্ত লীগ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি সরকারী নির্দেশিকা জারি করে ২০১৯-২০২০সালের লীগ নিষিদ্ধও করা হয়েছে। প্রসঙ্গত,১৯৪৫ সালের পর ২০২০সালে ডাচ ফুটবল লীগ কোনও চ্যাম্পিয়ন ছাড়াই মরশুম শেষ করল।

